Views Bangladesh Logo

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।

আলোচনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, জ্বালানি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ