Views Bangladesh Logo

তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দেশ সফরের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন। সফরে তিনি তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া যাবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের শুরুতে তিনি ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কে অনুষ্ঠিত ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ যোগ দেবেন। এরপর বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।

দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন। তার ২৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ