Views Bangladesh Logo

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে মালদ্বীপে পৌঁছেছেন। শনিবার (২৫ জুলাই) দেশটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে দেশটি সফর করছেন ড. খলিলুর রহমান। মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নিতেই তার এই সফর।

সফরকালে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করা, দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর।

এর আগে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) সম্মেলনে অংশ নিয়ে সেখান থেকে মালদ্বীপে যান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ