Views Bangladesh Logo

দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক ধারা পরিলক্ষিত হয়েছে। চার দিনের ব্যবধানে দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন বা ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন (৩২ দশমিক ৬২ বিলিয়ন) ডলার।

এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

অর্থাৎ, চার দিনে দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়েছে ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফ-এর নিয়ম অনুযায়ী মোট রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রার স্বল্পমেয়াদি বিভিন্ন দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ