দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ আজ মঙ্গলবার (২৮ জুলাই) গ্রস হিসাবে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হালনাগাদ তথ্যে এ কথা বলা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৪৯ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও অন্যান্য নির্ধারিত দায় বাদ দিয়ে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। এ কারণেই গ্রস রিজার্ভের তুলনায় এই অঙ্ক কম দেখায়।
কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি মাসের মাঝামাঝি সময়ে গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার পর্যন্ত উঠেছিল। সে তুলনায় সর্বশেষ হিসাবে সূচকটি কিছুটা নিচে নেমেছে। গত ৩০ জুন গ্রস রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার। জুলাইয়ের শুরুতে এশীয় ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে আসে।
মতামত দিন