Views Bangladesh Logo

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসক আনা হবে: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিদেশি চিকিৎসক আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২১ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ইউনিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আরও বলেন, ‘প্রয়োজনে চিকিৎসার জন্য আহতদেরকে বিদেশে পাঠানো হবে। আজ জাতির জন্য একটি শোকের দিন। এমন ক্ষতি এর আগে কখনো হয়নি।’

আসিফ নজরুল বলেন, ‘ছয়জন উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনে বিদেশি চিকিৎসক আনা হবে এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে বিদেশে স্থানান্তর করা হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।’

তিনি আরও বলেন, মঙ্গলবারকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে এবং সব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৭০ জন আগুনে দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। দগ্ধ রোগীদের বেশিরভাগই শিক্ষার্থী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ