জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, আশুগঞ্জ উপজেলার আটটি ভোটকেন্দ্রে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ আল হাবিবের সমর্থকরা জোরপূর্বক ব্যালটে সিল মারার পাঁয়তারা করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
রুমিন ফারহানা বলেন, বিষয়টি জানিয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসক (ডিসি)সহ সংশ্লিষ্টদের কাছে আটটি কেন্দ্রের তালিকা পাঠানো হয়েছে। তিনি আরও দাবি করেন, তার নেতাকর্মীরা প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন।
তিনি বলেন, 'গতকাল রাতে আমার দুই কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। রাতে খেঁজুর গাছে সিল মারার পরিকল্পনা ছিল। সে কারণে তারা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদের আটক করা হয়েছে।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে