খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১১ মাসে সর্বনিম্ন
সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। ১১ মাস পর এ হার এখন দুই অংকে নিচে।
সর্বশেষ গত বছেরর মার্চে খাদ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। এপ্রিলে বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ২২ শতাংশ। সে ধারা এত দিন অব্যাহত ছিল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন বলছে, সমাপ্ত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ, যা গত ২৩ মাসের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মূলস্ফীতি এর চেয়ে কম ছিল। ৮ দশমিক ৭৮ শতাংশ ছিল ওই মাসের মূল্যস্ফীতি। ফেব্রুয়ারি নিয়ে টানা গত তিন মাস মূল্যস্ফীতি কমছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে