Views Bangladesh Logo

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ২ ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল

 VB  Desk

ভিবি ডেস্ক

ন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল দুই ঘণ্টা। রবিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সলাম জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা বিঘ্নিত হওয়ায় ভোর ৫টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর দুই ঘণ্টা পরে সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

তিনি আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকাকালে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী নয়টি ফেরিই পাটুরিয়া ঘাটে নোঙর করে রাখা হয়। এই সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী সকল যানবাহন যাত্রী নিয়ে ঘাটে আটকা পড়ে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ