ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন জোরদারের লক্ষ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (১৪ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন।
নিউইয়র্কে যাওয়ার পথে তিনি তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ড. খলিলুর রহমান নিউইয়র্ক ও আঙ্কারায় একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সফরকালে তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও অংশীদারদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ফিলিস্তিন সম্প্রতি ২০২৬–২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের দৌড় থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। ফলে বর্তমানে এই পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে