Views Bangladesh Logo

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর ঘোষণা অর্থমন্ত্রীর

দেশে দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট উপস্থাপনায় তিনি বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো হবে।

নতুন বাজেটে দেশের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, আগামী অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এই লক্ষ্য বাস্তবায়িত হলে বাজারে স্বস্তি ফিরতে পারে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কিছুটা বাড়বে। তবে তারা সতর্ক করে বলছেন, এই লক্ষ্য অর্জন নির্ভর করবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনার ওপর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ