Views Bangladesh Logo

কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের বন্যার পানি

দেশের উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার প্লাবিত নিচু ও চর এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। এতে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) কর্মকর্তারা বলছেন, এই সময়ের মধ্যে উজান থেকে প্রবাহিত পানির হার ক্রমাগত হ্রাসের ফলে সমস্ত প্রধান নদীর পানিস্তর আরও হ্রাস পেয়েছে। বিডব্লিউডিবির সব মনিটরিং পয়েন্টে নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

বিডব্লিউডিবির রংপুর জোনের প্রধান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, ‘আজ সকাল ৯টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ২৫ সেন্টিমিটার এবং ডালিয়া পয়েন্টে ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

তিনি বলেন, ‘বিডব্লিউডিবি’র রংপুর জোনের আওতাধীন রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির জন্য প্রধান নদ-নদীর পানির স্তর দ্রুত হ্রাস পাচ্ছে।

রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. আজমল হোসেন বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষতিগ্রস্ত জেলার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ