Views Bangladesh Logo

বন্যার পানিতে কলাগাছের ভেলায় ২ কিলোমিটার মরদেহ বহন, পরে দাফন

চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যার কারণে সড়ক ও বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় এক পরিবারের সদস্যরা স্বজনের মরদেহ প্রায় দুই কিলোমিটার কলার ভেলায় বহন করে দাফন করতে বাধ্য হয়েছেন।

মৃত ব্যক্তি মোহাম্মদ ফরকান (৬০)। তিনি একজন অটোরিকশাচালক ছিলেন। অসুস্থতাজনিত কারণে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, তাদের বাড়ি, পারিবারিক কবরস্থান এবং আশপাশের পুরো এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সেখানে দাফন করা সম্ভব হয়নি।

পরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের দস্তিদারহাট এলাকায় মরদেহ গোসল ও কাফনের ব্যবস্থা করা হয়। সেখান থেকে কলার ভেলায় করে মরদেহ নিয়ে রাত ১০টার দিকে ফকির মুরা ঈদগাহ এলাকার কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের বড় ছেলে হাফেজ রাশেদুল ইসলাম জানাজায় ইমামতি করেন।

কলার ভেলায় মরদেহ বহনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বন্যাকবলিত মানুষের দুর্ভোগের প্রতীক হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ