Views Bangladesh Logo

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ভয়াবহ খারাপ: ত্রাণ প্রতিমন্ত্রী

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ খারাপ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করা হবে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত চার থেকে পাঁচ দিন ধরে সরকার দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগামী দুই দিনে বন্যাকবলিত পাঁচ জেলা সফর করে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং সরকার যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। বন্যা পরিস্থিতির বাস্তব চিত্র দেখতে এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য তিনি চট্টগ্রাম সফর করছেন বলেও জানান।

এম ইকবাল হোসেইন বলেন, বন্যাদুর্গতদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসন পরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে। সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে এবং স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী তা দ্রুত সরবরাহ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ