বন্যা মোকাবিলায় ভারত বাংলাদেশের সঙ্গে ‘অসহযোগিতা’ করেছে: নাহিদ ইসলাম
চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে ‘অসহযোগিতা’ করার অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। সেই সঙ্গে উভয় দেশের জনগণকে রক্ষা করতে ভারতকে ‘জনবিরোধী নীতি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ অগাষ্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্য উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই এবং প্রস্তুতি নেয়ার সুযোগ না দিয়েই বাঁধটি খুলে দেয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ‘অমানবিক আচরণ’ ও ‘অসহযোগিতা’ প্রদর্শন করেছে।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। যেখানে বাংলাদেশ বন্যার কারণ জানতে চাইবে।
রিজওয়ানা বলেন, ভবিষ্যতে এ ধরনের বন্যা এড়াতে সরকারি পর্যায়ে আলোচনা চলছে।
অন্যদিকে বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেছে ভারত। বন্যার কারণ ব্যাখ্যা করে দেশটির দাবি, এ নিয়ে বাংলাদেশে যা বলা হচ্ছে তা বাস্তবসম্মত নয়।
এ বিষয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে, বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে ভয়াবহ বন্যা ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেয়ার কারণে হয়েছে। এটি বাস্তবে সঠিক নয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে