Views Bangladesh Logo

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

ইরানের কয়েকটি শহর লক্ষ্য করে শনিবার সকালে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই পরিস্থিতিতেবাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, 'মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।'

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলা তেহরানসহ পাঁচটি শহরকে লক্ষ্য করে পরিচালিত হয়। একই সঙ্গে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোও সাইবার হামলার লক্ষ্য হয়।

ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলসহ আশপাশের দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ