Views Bangladesh Logo

আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩

 VB  Desk

ভিবি ডেস্ক

ফগানিস্তানে কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৭ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রোববার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুখপাত্র আবদুল্লাহ জানান সায়েক বলেন, কাবুলের পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশে বন্যার পানি ঢুকেছে। ৩৩ জনের মৃত্যু ও ২৭ জন আহত হয়েছে। বেশির ভাগ মৃত্যুই বাড়ির ছাদ ধসের কারণে হয়েছে। ৬০০টি ঘরবাড়ির মধ্যে কিছু সম্পূর্ণভাবে আর কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মানুষের পাশাপাশি গবাদি পশুদের অবস্থাও বিপর্যস্ত। প্রায় ২০০টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুখপাত্র। এ ছাড়া প্রায় ৮০০ হেক্টর কৃষি জমি ও ৬০০ কিলোমিটার রাস্তা ক্ষতির মুখে পড়েছে।

বন্যায় সবথেকে বেশি বিপর্যস্ত পশ্চিম ফারাহ, হেরাত, কান্দাহার ও জাবুল প্রদেশ। দেশটির আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, এখনই বিপর্যয় কাটার কোনো সম্ভাবনা নেই। আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। ৩৪টি প্রদেশের সিংহভাগই এই বৃষ্টিতে বিপর্যস্ত হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে বন্যা ও হড়কা বানের ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে বন্যায় অনেক প্রাণহানি হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভূমিধসে ২৫ জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বারবার এমন দুর্যোগের সম্মুখীন হচ্ছে দেশটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ