Views Bangladesh Logo

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উত্তরাঞ্চলীয় শহর কেসারিয়াতে অবস্থিত বাড়িতে শনিবার দুইটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বোমাগুলো নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় প্রধানমন্ত্রী কিংবা তার পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন না।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলাকে “রেড লাইন অতিক্রম” বলে উল্লেখ করেছেন।

এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, “নিজের দেশ থেকেই এমন হুমকি মেনে নেওয়া যায় না।” পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এ ঘটনাকে “গুরুতর এবং বিপজ্জনক” বলে উল্লেখ করেছেন এবং জানান যে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির একে নেতানিয়াহুর প্রতি বিদ্বেষ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এই বোমা হামলা সীমা অতিক্রম করেছে।”

গত অক্টোবরে নেতানিয়াহুর কেসারিয়া বাড়ির দিকে একটি ড্রোনও নিক্ষেপ করা হয়েছিল। তবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ