Views Bangladesh Logo

নড়াইল ও বরগুনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

 VB  Desk

ভিবি ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জয়পুর জামরুলতলা এলাকার কার্যালয়টির সামনে জাতীয় পতাকা উড়ছে এবং ভবনের দেয়ালে বিভিন্ন স্থানে দুই নেতার ছবি লাগানো রয়েছে। পরে ভিডিও ভাইরাল হওয়ার পর ছবিগুলো ছিঁড়ে ফেলা হয় এবং পতাকা সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে।

এদিকে বরগুনা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন ও একইভাবে ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বুধবার সকালে শহরের শের-ই-বাংলা সড়কে অবস্থিত কার্যালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা এ কাজ করেন বলে জানা গেছে। এ ঘটনার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসান বলেন, দলীয় কার্যালয় পুনরায় চালুর অংশ হিসেবে তারা সেখানে গিয়েছিলেন। তবে জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান বিষয়টি প্রশাসনের নজরে আনার কথা জানান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে এসব কার্যালয় দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ