সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ বছর বয়সী মাহতাব হোসেন হৃদয় নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার চাচা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালেও উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় ফারুক হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মার্জান গ্রামের মৃত হাতেমের ছেলে হামেদ আলী বাড়িতে টয়লেট নির্মাণের জন্য ফারুক হোসেনের গোয়ালঘরের পাশে মাটি ফেলার সময় নিষেধ করেন। এতে তাদের মধ্যে বিতর্ক শুরু হয় এবং হাতাহাতিতে সময় হামেদের সঙ্গে থাকা পেশকার, আশকার, হাকিম ও মোক্তার নামের লোকজন লাঠি, সোঁটা ও চাপাতি নিয়ে ফারুকদের দিকে এগিয়ে আসে।
ঘটনার সময় ফারুক হৃদয়কে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু হামেদ চাপাতি দিয়ে কোপ দিলে হৃদয় মাটিতে পড়ে যায়। ফারুক সুযোগ নিয়ে পালাতে সক্ষম হলেও ৫ বছর বয়সী হৃদয় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম গৃহত্যাগ করে পালিয়ে গেছে বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থাপনা নেওয়া হবে এবং মামলার প্রস্তুতি চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে