Views Bangladesh Logo

৫ পাবলিক বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়টির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাসুদ।

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ ইসমাইলকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ