Views Bangladesh Logo

পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল ১৫ জানুয়ারি

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। আর এই প্রতিবেদনে বিভিন্ন খাত সংশ্লিষ্ট কাঠামোগত এবং প্রক্রিয়াগত পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরবে কমিশন।

শনিবার (৪ জানুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে চার উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধানদের মধ্যে বৈঠকের পর এ তথ্য জানা গেছে।

দিনব্যাপী চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন আইনবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফৌজুল কবির খান এবং শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় কাজের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শেয়ার করেন সংস্কার কমিশনের প্রধানরা।

সূত্র জানায়, প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন নির্ধারিত সময়েই তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। তবে বিচার বিভাগের সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রতিবেদন জমাদানের পর সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় বসার কথা রয়েছে। এ ছাড়াও ছয়টি সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি ‘জাতীয় ঐক্য কমিশন’ গঠনের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ