Views Bangladesh Logo

৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে সিলেট জেলা পুলিশে এবং চারজনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি মো. রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলমকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিলেট জেলায় বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহকে সহকারী পুলিশ সুপার (এসবি), ঢাকা হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান ও আবদুল্লাহ আল মামুনকে সহকারী পুলিশ সুপার হিসেবে এসবিতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ