Views Bangladesh Logo

গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা পুলিশের সহায়তায় জেলাজুড়ে মোট ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রধান মোড়, সরকারি বিভিন্ন স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন দেখা গেছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, "আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে জেলায় নানা কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচি যেন শান্তিপূর্ণ ও বিঘ্নহীন পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।"

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আরও জানা গেছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত এই বিজিবি মোতায়েন ও বিশেষ নিরাপত্তা জোরদার কার্যক্রম বহাল থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ