Views Bangladesh Logo

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) গভীর রাতের কোনো এক সময়ে উপজেলার রাউতকোনা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কাতারপ্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে পরিবারের বাকি সদস্যদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা থাকতেন। শুক্রবার রাতেও সবাইকে স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছিল। তবে শনিবার ভোরে ওই বাড়িতে একই পরিবারের পাঁচজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় এখনো ধোঁয়াশা ও আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ