Views Bangladesh Logo

আখাউড়া বন্দর দিয়ে ভারত থেকে এলো আরও ৫ টন মসুর ডাল

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো আরও পাঁচ টন মসুর ডাল। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় একটি ট্রাকে করে এসব ডাল বাংলাদেশে প্রবেশ করে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আখাউড়া স্থলবন্দর থেকে আমদানি করা মসুর ডাল খালাস করা হয়। প্রতি কেজি মসুর ডাল ১০৮ টাকা দরে আমদানি করা হয়।

সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টন প্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিএন্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। অপরদিকে রপ্তানিকারক ছিল ভারতের কলকাতার এমক্সটিম প্রাইভেট লিমিটেড।

এর আগে মঙ্গলবার একই বন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে পাঁচ টন মসুর ডাল আমদানি করা হয়েছিল।

আসন্ন রমজানকে সামনে রেখে মসুর ডাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা আরও জানান, বাজারে ভালো দর পাওয়া গেলে ও চাহিদা থাকলে নিয়মিত ডাল আমদানি করা হবে। এছাড়া অন্যান্য পণ্যও আনার চিন্তা করছেন ব্যবসায়ীরা।

এ ছাড়াও গত ৬ জানুয়ারি এই বন্দর দিয়ে পাঁচ টন জিরা আমদানি করা হয়। যা চলতি অর্থবছরে (২০২৩-২৪) প্রথমবারের মতো আমদানির ঘটনা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ