Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯০ জন রোগী।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ হাজার ৬৭।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন—ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন, দক্ষিণ সিটিতে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে আরও দুইজন।

নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, বরিশালে ৫৮ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ২৮ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুরে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৬৪০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৩৬ জনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ