ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে নতুন করে ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালে ৭৫ জন, চট্টগ্রামে ৯৫ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরে ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, দক্ষিণ সিটিতে ৭৪ জন, খুলনায় (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৬ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ১৭ জন, রংপুরে ২ জন এবং সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২৫ জনে।
এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৪০২ জন। মোট মৃত্যু হয়েছে ৩৮২ জনের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে