Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকায়, একজন সিলেটে এবং একজন রংপুরে মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮২৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৫ শিশু। এর মধ্যে ১১৩ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ৯৯২ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে, যার মধ্যে ১৫ হাজার ৫৫৫ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩ হাজার ৪৬৭ শিশু, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১ হাজার শিশু।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ