Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি শিশু। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকার এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন শিশু। তাদের মধ্যে পরীক্ষায় ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৭৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৭১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ শিশুর। এ সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জনের। এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ শিশু।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ