হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫ শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম ধরা পড়েছে ১৩৯ জনের শরীরে। তাতে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে।
হাসপাতালে ভর্তি রোগীর চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
মৃত্যুর হিসাবে দেখা যায়, ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে প্রাণ হারিয়েছে মোট ৬৩৬ শিশু। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।
মতামত দিন