Views Bangladesh Logo

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ শিশু।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৫৬ শিশু। এ সময়ে ৮৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৭২৪ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৯২। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭২৬ জনের। এ সময়ে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ