Views Bangladesh Logo

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে এবং বাকি দুই শিশুর মৃত্যু হয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে ২৮ হাজার ৩৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৮৪৫ শিশু, যাদের মধ্যে ৪ হাজার ৫৯ জনের হাম শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৫ হাজার ৭২৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে ৮৪৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৩৫৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩৬ শিশু, যাদের মধ্যে ঢাকা বিভাগের ৪২০ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ