Views Bangladesh Logo

কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার বাসিন্দা ও রৌমারী টেকনিক্যাল কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। অন্য দুজন হলেন একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার এক অটোচালক। অটোচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত বাদলের মেয়ে বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ