কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অটোরিকশাচালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তান। তবে নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক (ডাম্প ট্রাক) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাচঁজন নিহত হয়। এ সময় আরও দুজন আহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে