Views Bangladesh Logo

ঢাকা–রিয়াদ রুটের ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হুতিদের হামলার জেরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদগামী ও ফিরতি রুটের মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।

রোববার (১১ অক্টোবর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

বেবিচক ও আন্তর্জাতিক বার্তা সংস্থা সূত্রে জানা যায়, শনিবার সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এক হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন ফ্লাইট শিডিউল জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ