Views Bangladesh Logo

সিএমপির ৫ থানায় নতুন ওসি, একযোগে ৭ কর্মকর্তার রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় একযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। রদবদলের অংশ হিসেবে মোট সাতজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়।

রোববার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে বদলি করা হয়েছে পাঁচলাইশ থানায় এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানা, ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানা, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানা এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপির নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তারা অনতিবিলম্বে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দেবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ