Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমা পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে ওই পাঁচ শিশু মরা নদীতে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ