Views Bangladesh Logo

পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের ৫ জন অতিরিক্ত আইজিপিকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই কর্মকর্তাদেরকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজি মো. মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত আইজি (নৌ) কুসুম দেওয়ান ও অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

সরকারি চাকরি আইনের সরকার কর্তৃক অবসর প্রদান-সংক্রান্ত ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে। তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ