Views Bangladesh Logo

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এমেদ আলী (৫০) নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় তাঁর কাছে থাকা ৬২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এমেদ আলী (৫০) উত্তর বাড্ডার এলাকার মোহর আলীর ছেলে বলে জানা গেছে।

ভুক্তভোগীর চাচাতো ভাই হিরন মিয়া বলেন, ভোরে মাছ কিনতে রিকশায় করে আড়তের দিকে যাচ্ছিলেন এমেদ আলী। যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌঁছালে চারজন ছিনতাইকারী রিকশাটির গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে এমেদের কাছে থাকা টাকা দিয়ে দিতে বলে। টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তা জোর করে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে এমেদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয় এবং তাঁর কাছে থাকা ৬২ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা এমেদকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সকাল ১০টার দিকে তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আহত এমেদ আলী ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ