Views Bangladesh Logo

ইউক্রেনে যাচ্ছে মার্কিন আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান : বাইডেন

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের এম-১ আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছাবে। এসব অস্ত্র রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ধীর গতিতে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভের বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেেন, ‘আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেনে সরবরাহ করা হবে।’

এ সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেনের পাশে দাঁড়িয়ে ছিলেন।

খবরে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রে জেলেনস্কির এটি দ্বিতীয় সফর।

সূত্র: এএফপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ