Views Bangladesh Logo

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভাজন সৃষ্টির লক্ষ্যে কোনো অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর অফিস হিসেবে নির্ধারণ করা হয়, আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয়। দ্বিতীয় দিনও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ