Views Bangladesh Logo

মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী বিএনপি সরকার গঠন করেছে।

নতুন মন্ত্রিসভায় মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন, যার মধ্যে তিনজনকে টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে। প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ