Views Bangladesh Logo

লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ জমা দেয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারু লুটপাটের ঘটনা ঘটে। এসব লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ।

সোমবার (২ সেপ্টেম্বর) পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তির কাছে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ থাকলে মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। এ সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ স্টেশন, পুলিশ লাইন এবং ফাঁড়ি থেকে লুট হওয়া মোট ৩,৮৮০টি আগ্নেয়াস্ত্র ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৩৫৩ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১টি টিয়ারে গ্যাসের শেল ও ২ হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড।

জানা গেছে, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। যাতে লুট হওয়া আগ্নেয়াস্ত্র দ্রুত ফেরত পাওয়া যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ