Views Bangladesh Logo

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল প্রায় ৬টার দিকে ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী পূর্ব কালিপুর এলাকায় চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ইঞ্জিন থেকে মবিল (তেল) লিক হয়ে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি পৌঁছালে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করে চলাচল স্বাভাবিক করা হবে।

এ ঘটনায় সিলেটমুখী কয়েকশ যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ