Views Bangladesh Logo

চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দরের তেলবাহী জাহাজের আগুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৬ মে ‘এমটি মেঘনা ট্রেডার্স’ জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। জাহাজটি বন্দরের বহির্নোঙর চার্লি পয়েন্টে অবস্থান করছিল। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটিতে আগুন লাগে। পরে চার ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন লাগে। দুর্ঘটনার পরপরই জাহাজে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়। আগুন লাগার খবরে কোস্টগার্ডের একাধিক ইউনিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধার ও অগ্নিনির্বাপণে নৌবাহিনীর একটি উদ্ধারকারী দলও যোগ দেয়।

কোস্টগার্ড জানায়, আগুন নেভাতে তাদের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নেয়। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং একাধিক হাইস্পিড বোটও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। পরে নৌবাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ