গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন লেগে গেছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসের পেছনের অংশে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মতামত দিন