Views Bangladesh Logo

চকবাজারের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর চকবাজারের কামালবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে। ১টা ৮ মিনিটে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ