Views Bangladesh Logo

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাস তিনটি সম্পূর্ণভাবে পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৫ এপ্রিল) দুপুরে ‘রয়েল কোচ’ পরিবহনের তিনটি এসি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিকল অবস্থায় দীর্ঘদিন ধরে বাসগুলো বাসস্ট্যান্ডে রাখা ছিল বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসস্ট্যান্ডে রাখা বিকল বাস তিনটিতে প্রায়ই মাদক সেবনের অভিযোগ ছিল। ঘটনার কিছুক্ষণ আগেও কয়েকজনকে সেখানে অবস্থান করতে দেখা যায় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

তারা আরও জানান, বাস থেকে কয়েকজন বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইটার বা অন্য কোনো দাহ্য বস্তু থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ বিষয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ