Views Bangladesh Logo

চট্টগ্রামে মধ্যরাতে বেকারিতে আগুন

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি বেকারিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যরাত ১টার দিকে সরাইপাড়া তালুকদার নগরের একটি বেকারিরতে এ অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের দায়িত্বরত এক অপারেটর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১টা ১০মিনিটের দিকে সরাইপাড়া এলাকায় একটা বেকারিতে আগুন লেগেছে বলে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা হয়।

কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর জানান, ৫টি ইউনিট রাত ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সম্ভব হয়। তবে এখনো পরিপূর্ণ নির্বাপণ হয়নি। তারা কাজ করছে। বেকারি থেকে আগুন আশপাশের কয়েকটি ছোট ঘরে ছড়িয়ে গিয়েছিল। এখনো সূত্রপাত কিসের থেকে সেটা জানা যায়নি৷

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ